পাকিস্তানের ইসলামাবাদে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত এবং অন্তত ১৬৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারলাই কালান এলাকার খাদিজা তুল কুবরা মসজিদে জুমার নামাজ চলাকালে এই হামলার ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, একটি শিয়া মসজিদে নামাজের পর এই আত্মঘাতী বোমা হামলা ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কেউ এই হামলান দায় স্বীকার করেনি। তবে সন্দেহ করা হচ্ছে, টিটিপি বা আইএস’র মতো জঙ্গি সংগঠনগুলো এই হামলা চালাতে পারে।
এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই হামলার নিন্দা জানিয়েছেন এবং কর্তৃপক্ষকে শহরের বিভিন্ন হাসপাতালে আসা আহতদের সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।