মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভারত থেকে পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী ডিজিটাল কৌশল ব্যবহার করে ব্র্যান্ড নির্মাণে এগিয়ে নোমান ঢলুয়ার কৃতি সন্তান নূর সাঈদ খান হৃদয় ঢাকায় ছাত্ররাজনীতির শীর্ষে—ছাত্রদল মহানগর পশ্চিমে সহ-সভাপতি ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভুয়া ডিগ্রি দিয়ে চিকিৎসা বাণিজ্যে, বিএনপি ছত্রছায়ায় বহাল তবিয়তে চেম্বার সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কতা সংকেত নিউ মার্কেটসহ যেসব শপিংমল বন্ধ থাকবে আজ টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার

গ্রিক কোস্টগার্ড জাহাজের সঙ্গে অভিবাসীবোঝাই স্পিডবোটের সংঘর্ষ, নিহত ১৪

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

গ্রিসে দেশটির কোস্টগার্ডের হেলেনিক জাহাজের সঙ্গে অভিবাসীবোঝাই স্পিটবোটের সংঘর্ষে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশটির চিইওস দ্বীপে এ দুর্ঘটনা ঘটে।

গ্রিক কর্তৃপক্ষ জানায়, অভিবাসীবোঝাই স্পিডবোটটি ঝুঁকিপূর্ণ উদ্যোগ নিয়ে কোস্টগার্ডের জাহাজটিকে অতিক্রম করতে গেলে এ সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই ২৪ জন উদ্ধার করে কোস্টগার্ড। এখনো কতজন নিখোঁজ রয়েছে জানায়নি কর্তৃপক্ষ।

গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি জানায়, আহতদের মধ্যে ৭ শিশু, ১ গর্ভবতী মহিলা ও ২ কোস্ট অফিসার রয়েছেন। মঙ্গলবার রাত থেকে কোস্টগার্ডের ৪টি জাহাজ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি উদ্ধার অভিযানে একটি ব্যক্তিগত জাহাজ ও হেলিকপ্টার মোতায়েন রয়েছে বলে জানা যায়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102