মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথে : হাবিপ্রবি উপাচার্য ব্রিটেনে স্থানীয় নির্বাচনে লড়বেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩ শতাধিক প্রার্থী ২০৮ প্রবাসী জুলাইযোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল ভারতজুড়ে যে দিন বন্ধ থাকবে সমস্ত ওষুধের দোকান আগের পোশাকে ফিরছে পুলিশ

স্ত্রীর সাথে বিচ্ছেদের পর ১ মণ দুধ দিয়ে গোসল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

ঝিনাইদহে দ্বিতীয় স্ত্রীর সাথে বিচ্ছেদের পর ১ মণ দুধ দিয়ে গোসল করেছেন আব্দুর রাজ্জাক মন্ডল (৪২) নামে এক ইজিবাইক চালক। তিনি সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের বাসিন্দা। তার দাবি- দ্বিতীয় স্ত্রী রিক্তা খাতুনের সাথে বিচ্ছেদের পর তিনি দায়মুক্তি পেয়েছেন।

স্থানীয়রা জানায়, ইজিবাইক চালক রাজ্জাক মন্ডল চার বছর আগে ভালোবেসে দ্বিতীয় বিয়ে করেন রিক্তা খাতুনকে। বিয়ের পর তাকে স্বর্ণালংকার, নগদ অর্থ ও নিজের গবাদিপশু উপহার দেন তিনি। শুরুতে সংসার স্বাভাবিকভাবে চললেও সম্প্রতি স্ত্রী তার সাথে সংসার চালিয়ে যাওয়ার শর্ত হিসেবে নতুন দাবি উপস্থাপন করেন। রাজ্জাক ওই সব শর্ত মানতে অস্বীকৃতি জানালে তাদের বিচ্ছেদ ঘটে। তার দেওয়া স্বর্ণালংকার, নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী নিয়ে যান দ্বিতীয় স্ত্রী। এতে মানসিকভাবে ভেঙে পড়েন রাজ্জাক। ক্ষোভ ও হতাশা থেকে নিজের দায়মুক্তি ও প্রতীকী প্রতিবাদ হিসেবে তিনি এক মণ (৪০ কেজি) দুধ দিয়ে গোসল ও কান ধরে উঠবস করেন।

রাজ্জাক মন্ডলের প্রথম স্ত্রী সালেহা পারভিন জানান, তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে। তার ভাষ্য, দ্বিতীয় বিয়ের পর রাজ্জাক সবকিছু দ্বিতীয় স্ত্রীকে দিয়ে দেন। পরে অর্থ-সম্পদ নিয়ে দ্বিতীয় স্ত্রী সংসার ছেড়ে চলে গেছে।

রাজ্জাক মন্ডলের প্রতিবেশী গণজের মিয়া বলেন, দ্বিতীয় স্ত্রীর পক্ষ থেকে পারিবারিক সিদ্ধান্তে বিচ্ছেদের বিষয়টি শোনা গেছে। তবে দুধ দিয়ে গোসল করে ক্ষোভ প্রকাশের ঘটনা এই এলাকায় আগে কখনো দেখিনি।

রাজ্জাক মন্ডল বলেন, আমি সংসার টিকিয়ে রাখতে দ্বিতীয় স্ত্রী রিক্তাকে সবকিছু দিয়েছি। শেষ পর্যন্ত প্রতারণার শিকার হয়েছি। বিচ্ছেদের মাধ্যমে আমি সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছি। মানসিক কষ্ট থেকেই দুধ দিয়ে গোসল করেছি যাতে আমার দ্বিতীয় বিয়ের দায়মুক্তি ঘটে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102