মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চার নবজাতকের আগমনে নতুন সংকট, দুধের খরচেই হিমশিম দরিদ্র পরিবার দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার আমির হামজার বিরুদ্ধে ঝিনাইদহ আদালতে মামলা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝিনাইদহের একটি আদালতে মামলা দায়ের করেছেন অ্যাডভোকেট আব্দুল আলীম নামে এক আইনজীবী।

রোববার (২৫ জানুয়ারি) ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে মানহানির অভিযোগে বাদী হয়ে মামলার আবেদন করেন তিনি। পরে সদর আমলি আদালতের বিচারক মোখলেসুর রহমান অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে অভিযোগ তদন্তের নির্দেশ দেন।

মামলার বাদী ও আইনজীবী অ্যাডভোকেট আব্দুল আলীম বলেন, ‘সম্প্রতি আমির হামজা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার সন্তান মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা জিয়া পরিবারের সম্মান ক্ষুণ্ণ করেছে। এতে বিএনপিসহ আমাদের সবার মানহানি হয়েছে।’

তিনি আরও বলেন, এ ঘটনার প্রতিবাদ ও সঠিক বিচারের দাবিতে আমীর হামজার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আমরা চাই, আইনগতভাবে তাঁর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102