শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু কাশ্মীরে সেনা হেফাজতে নিখোঁজের ২৮ বছর পর মিলল ‘মৃত্যুর স্বীকৃতি’ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা: ইসলামের দৃষ্টিভঙ্গি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছে আয়ের সুযোগ নামাজে মনোযোগ বাড়ানোর কার্যকরী উপায়: আত্মিক প্রশান্তির সন্ধান ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান অ্যামনেস্টির ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের ভালো মৃত্যুর লক্ষণ: পরকালীন সৌভাগ্যের শুভ ইঙ্গিত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

মনোনয়নপত্র দাখিল শেষে হাদি হত্যার বিচার চাইলেন জামায়াত প্রার্থী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী রেজাউল করিম এবং লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী এসইউএম রুহুল আমিন ভূঁইয়া মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করেন জামায়াত প্রার্থী রেজাউল করিম।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা এস এম মেহেদী হাসানের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।রেজাউল করিম ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি এবং রুহুল আমিন ভূঁইয়া লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির। মনোনয়নপত্র দাখিলের পর রেজাউল করিম ও রুহুল আমিন ভূঁইয়া নির্বাচনে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।রেজাউল করিম বলেন, ‘আমরা জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। সব শহীদকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের এই সংগ্রাম। এ দেশের মানুষ পরিবর্তন চায়, নতুনত্ব দেখতে চায়। আগামী দিনে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার পথে আমাদের প্রিয় ভাই হাদি সর্বশেষ শাহাদাতের অমিয় সুধা পান করেছেন। অবিলম্বে শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করতে হবে। খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102