শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু কাশ্মীরে সেনা হেফাজতে নিখোঁজের ২৮ বছর পর মিলল ‘মৃত্যুর স্বীকৃতি’ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা: ইসলামের দৃষ্টিভঙ্গি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছে আয়ের সুযোগ নামাজে মনোযোগ বাড়ানোর কার্যকরী উপায়: আত্মিক প্রশান্তির সন্ধান ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান অ্যামনেস্টির ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের ভালো মৃত্যুর লক্ষণ: পরকালীন সৌভাগ্যের শুভ ইঙ্গিত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

নিজ নির্বাচনি পোস্টার-বিলবোর্ড অপসারণ করলেন জামায়াত নেতা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে নিজ নির্বাচনি পোস্টার, ব্যানার ও বিলবোর্ড অপসারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে শেরপুর পৌর এলাকার তাতালপুর, পার্শ্ববর্তী বাজিতখিলা ও পাকুড়িয়া ইউনিয়নের চৈতনখিলা বটতলা বাজারে বিভিন্ন দেওয়াল, গাছ ও স্থাপনার ওপর সাঁটানো পোস্টার, ব্যানার ও বিলবোর্ড অপসারণ কার্যক্রম শুরু করেন। এ সময় তার সাথে জামায়াতে ইসলামী শেরপুর জেলা ও থানা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।হাফেজ রাশেদুল ইসলাম জানান, ‘আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি সম্পর্কে অবগত হয়ে সমস্ত পোস্টার, ব্যানার ও বিলবোর্ড অপসারণের সিদ্ধান্ত নিয়েছি এবং নির্ধারিত সময়ের আগেই ইনশাআল্লাহ অপসারণ করতে পারব।’

উল্লেখ্য, জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোস্টার, ব্যানার, বিলবোর্ড, তোরণ ও আলোকসজ্জা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102