শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু কাশ্মীরে সেনা হেফাজতে নিখোঁজের ২৮ বছর পর মিলল ‘মৃত্যুর স্বীকৃতি’ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা: ইসলামের দৃষ্টিভঙ্গি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছে আয়ের সুযোগ নামাজে মনোযোগ বাড়ানোর কার্যকরী উপায়: আত্মিক প্রশান্তির সন্ধান ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান অ্যামনেস্টির ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের ভালো মৃত্যুর লক্ষণ: পরকালীন সৌভাগ্যের শুভ ইঙ্গিত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

ধানের শীষে ভোট চেয়ে বিএনপির পথসভা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরে ধানের শীষে ভোট চেয়ে বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে কোনাবাড়ীর নতুনবাজার ট্রাকস্ট্যান্ড এলাকায় এ পথসভার আয়োজন করা হয়। ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বারেক সরকারের সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ফরহাদ হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র মজিবুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতারা।প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।

পথসভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102