বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি: চীনের ক্রমবর্ধমান প্রভাব ও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ উচ্ছেদের তালিকায় ৯৫ শতাংশই মুসলিম, নন্দীগ্রামে সাম্প্রদায়িক বৈষম্যের ভয়াবহ চিত্র এ বছর মার্কিন নাগরিকদের হজে না যাওয়ার পরামর্শ দূতাবাসের পহেলা বৈশাখে পান্তা-ইলিশ : লোকজ ঐতিহ্য নাকি শহুরে প্রথা? সুস্থ জীবনের মূলমন্ত্র নিয়মিত ব্যায়াম গরু বলে ঘোড়ার মাংস বিক্রি, জবাই করা ১৪ ঘোড়া উদ্ধার ইসরায়েল হামলা চালালেও যুদ্ধবিরতিতে রাজি হিজবুল্লাহ যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে : রাশিয়া ১৬৫ কোটি ৭৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ : বিজিবি হাতিরঝিলে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের অনুসারী নেতাকর্মীরা।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নাজিরহাট আদর্শ স্কুল মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে নাজিরহাট পৌরসভা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।মশাল হাতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, “ফটিকছড়ির আপামর জনগণের প্রার্থী কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারকে বঞ্চিত করে অন্যকে মনোনয়ন দেওয়ায় তৃণমূলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছে।”

নেতাকর্মীরা অবিলম্বে ঘোষিত প্রাথমিক মনোনয়ন পরিবর্তন করে উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহারকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের হাইকমান্ডের প্রতি জোর দাবি জানান।

উল্লেখ্য, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীরকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে দল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102