মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা ফিল্ড ফায়ারিংয়ে দুই সেনাসদস্য নিহত: স্বজনদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ইনোভেশন ফেয়ারে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ আটক ৫ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী শুভঙ্করের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড দৃশ্য নিয়ে বিতর্ক-স্ট্যান্টবাজি, ‘আমরা ভাইরাল’ পর্দায় আসছে কবে? চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত ব্যবসায়ী-পথচারীরা

কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস, যা বললেন প্রেস সচিব

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

আওয়ামী লীগের কার্যক্রম দেশে নিষিদ্ধ হলেও তাদের সব ধরনের কাজে নজরদারি চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ব্রিফিংয়ে কলকাতায় আওয়ামী লীগের অফিস খোলার প্রশ্নে প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব ধরনের কাজে নজরদারি চলছে। তারা যদি দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে, সে বিষয়েও আমরা সতর্ক রয়েছি, নজর রাখা হচ্ছে।
 
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে কলকাতা লাগোয়া উপনগরীতে বাণিজ্যিক এলাকায় আওয়ামী লীগের পার্টি অফিস খোলার সংবাদ প্রচার হয়। এ পার্টি অফিসে ২০২৪ সালের ৫ আগস্টের পর কলকাতায় পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়মিত যাতায়াত করছেন এবং দলীয় বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন বলেও সংবাদে প্রচার করা হয়। 
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102