বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

বাগেরহাটে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

বাগেরহাটের কচুয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিপন শেখ (২৬) নামের এক যুবককে গাছের সাথে ঝুলিয়ে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে ওই যুবককে হেফাজতে নেয় কচুয়া থানা পুলিশ।

শুক্রবার (৪ এপ্রিল) রাতে কচুয়া উপজেলার বাঁধাল ইউনিয়নের রঘুদত্তকাঠী এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (০৫ এপ্রিল) বিকেলে আদালতের মাধ্যমে আটক যুবককে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটক রিপন শেখ রঘুদত্তকাঠী এলাকায় আলতাফ শেখের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে একটি ভুট্টা খেতে শিশুটির কান্না শুনতে পায় তার বাবা। যেয়ে দেখে রিপন তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করছে। পরে স্থানীয়দের সাথে নিয়ে রিপনকে ধরে ফেলে তারা। এলাকাবাসী রিপনকে ধরে গাছের সাথে পা ঝুলিয়ে গণধোলায় দেয়। পরে পুলিশ রিপনকে নিজেদের হেফাজতে নেয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল আলম বলেন, শিশুর পিতা রিপনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102