বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

বাগেরহাটে সিম কোম্পানির বিক্রেতাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার – ২

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট,বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

বাগেরহাটে মোবাইল অপারেটর রবি কোম্পানির সিম বিক্রয় কর্মীকে ধর্ষণের অভিযোগে ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নির্যাতিত ওই নারী। এর আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে সিএন্ডবি বাজার এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের কররী গ্রামের পরিতোষ দাসের ছেলে সজীব দাশ (১৯), কিংকর দাসের ছেলে লিখন দাস (২০) ও ইলিয়াস হোসেনের ছেলে শেখ নজরুল ইসলাম । অভিযুক্তদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

 

মামলা সূত্রে জানা যায়, নির্যাতনের স্বীকার ওই নারী রবি কোম্পানির সিম বিক্রি করেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় একজন লোক সিম ক্রয়ের কথা বলে ওই নারীকে সিএন্ডবি বাজার আসতে বলে। সে রাত ৮টার দিকে সিএন্ডবি বাজারে আসে, তবে বাজারে সিম ক্রয়ের জন্য কেউ না আসায় সে কিছুক্ষন পরে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। সিএন্ডবি বাজার পার হয়ে খুলনা বাগেরহাট মহাসড়কের পাকা ব্রিজের পূর্ব পাশে পৌঁছালে এক ছেলে তার মুখ চেপে ব্রিজের নিচে নিয়ে যায়। ভয়ভীতি দেখিয়ে দুইজনে ধর্ষণ করে ও ভিডিও ধারণ করে।

পরে ওই নারীর সনাক্ত মতে এই দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম হোসেন বলেন, ওই নারীর সনাক্ত মতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্যাতিতা নারী পুলিশ হেফাজতে রয়েছেন। এর সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102