বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

ইফতারি বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

ইফতারি বিতরণ নিয়ে চট্টগ্রাম নগরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে ডবলমুরিং থানার মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন খুরশিদ আলম, মো. রাকিব, মো. মুরাদ, মো. সোহেল, হাসান মুরাদ এবং মো. জালাল। এর মধ্যে খুরশিদ ও রাকিব চট্টগ্রাম নগর বিএনপির সাবেক মানবাধিকারবিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরীর অনুসারী। অন্যরা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনের অনুসারী।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, জিয়া মঞ্চ ডবলমুরিং থানা কমিটির উদ্যোগে মিস্ত্রিপাড়া এলাকায় ইফতারসামগ্রী বিতরণের আয়োজন করা হয়। বিকেল পাঁচটার দিকে ১০ থেকে ১৫ জন অনুষ্ঠানে এসে আওয়ামী লীগের এক কর্মীর সহযোগিতায় অনুষ্ঠান আয়োজনের অভিযোগ তোলেন। এ সময় তর্কাতর্কি থেকে সংঘর্ষ হয়।

জিয়া মঞ্চ ডবলমুরিং থানা কমিটির আহ্বায়ক মো. দেলোয়ার সাংবাদিকদের বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা ৩০০ মানুষের ইফতারসামগ্রী বিতরণ করছিলাম। ইফতারি নেওয়ার জন্য মানুষজনও এসেছিল। রাকিব, ইউনুস ও সেলিমরা এসে আমাদের নেত্রীর ব্যানার ছিঁড়ে ফেলেছে। এরপর আমাদের ছেলেদের ওপর হামলা করেছে। আমাদের ৩০০ বিরিয়ানির প্যাকেট রাস্তায় ফেলে দিয়েছে। তারা হকিস্টিক, লাঠিসোঁটা আর ছুরি নিয়ে এসেছিল। আমাদের এলোপাতাড়ি মেরেছে।’

দেলোয়ার বলেন, ‘রাকিব আমাকে ছুরিকাঘাত করতে গেলে আমি সরে যাই এবং সেই আঘাত খুরশিদের গায়ে লাগে।’ অন্যদিকে খুরশিদ ও রাকিবের অভিযোগ, দেলোয়ারই আওয়ামী লীগের লোকজন নিয়ে তাদের ওপর হামলা করেছেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ বলেন, ইফতারসামগ্রী বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে ছুরিকাঘাতে একজন আহত হয়েছেন। থানায় মামলা প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102