রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

তিন সন্তানকে হত্যার পর স্বামীকে নিয়ে সেহেরি খেলেন মা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

মিশরের খানকায় নিজ হাতে তিন সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগে ২৯ বছর বয়সী ‘সুজান’ নামে এক নারীকে আটক করে মানসিক হাসপাতালে পাঠিয়েছে ক্যালিউবিয়া জেলার খানকা থানার পুলিশ।

ইয়ুম- সাবাহ পত্রিকা জানায়, গত শনিবার ভোরে ক্যালিউবিয়া জেলার খানকার কাফর ইল হামজা এলাকার এজবেত এল মানতাউইতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় একে একে শ্বাসরোধ করে  ৩ সন্তানকে করে হত্যা করে মা সুজান। নিহতরা হলেন, শাহদ সালেহ মাহমুদ (১২), মাহমুদ সালেহ মাহমুদ (৭),  এবং আয়া মাহমুদ সালেহ ৫ বছর বয়সী।

সুজান তার তিন সন্তানকে হত্যা করার পর  তার স্বামীর জন্য সেহরি তৈরি করেন এবং একসাথে সেহরি খেয়ে‌ গ্রেপ্তার এড়াতে পালিয়ে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিযুক্ত নারী পালিয়ে গিয়ে তার এক আত্মীয়কে ঘটনাটি জানালে সেই আত্মীয় তাৎক্ষণিকভাবে শিশুদের বাবাকে জানানোর পরেই তাদের উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু শিশুরা ইতিমধ্যেই মারা যান।

মিশরের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, সুজান মানসিক অসুস্থতায় ভুগছেন বলে ধারণা করা হচ্ছে, যা তাকে এই অপরাধ করতে প্ররোচিত করতে পারে। যাকে গুরুতর মানসিক অবনতি হিসাবে বর্ণনা করা হয়েছে।

ফরেনসিক ডাক্তারের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পাবলিক প্রসিকিউশন তিনটি মৃতদেহ দাফনের অনুমতি দেয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102