বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

জিন আতঙ্কে পোশাক কারখানা ছুটি ঘোষণা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

গাজীপুরে এসপি গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড কারখানায় জিন আতঙ্কে হঠাৎ ৫০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এতে শ্রমিকরা দ্রুত কারখানা ছেড়ে বেরিয়ে যান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কারখানা কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে ছুটি ঘোষণা করে।

বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার শিরিরচালা (বাঘেরবাজার) এলাকায় অবস্থিত গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিকদের ভাষ্যমতে, গত কয়েকদিন ধরে পাশের এসপি গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড-এ ‘জিন আতঙ্কে’ বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। আজ সকালে গোল্ডেন রিফিট গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ দেয়ার পর একের পর এক অসুস্থ হয়ে পড়তে থাকেন। কিছুক্ষণের মধ্যেই পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে শ্রমিকরা দ্রুত কারখানা ত্যাগ করেন। পরে অসুস্থ শ্রমিকদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। শ্রমিকদের দাবি অন্য কারখানা থেকে এসে তাদের কারখানায় জিনের আছর (প্রভাব) পড়েছে।

গাজীপুর-২ শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান বলেন, ‘গোল্ডেন রিফিট গার্মেন্টসের প্রায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঠিক কী কারণে তারা অসুস্থ হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ডাক্তারদের পর্যবেক্ষণের পর বিস্তারিত জানা যাবে।’

এদিকে, ঘটনাস্থলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও জয়দেবপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102