বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

ঝপঝোপিয়া নদীর উপর কাঠের তৈরি সেতুটির বেহাল অবস্থা বাড়ছে চলাচলের ঝুঁকি

শ্যামল কুমার মন্ডল,কালিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের ঝপঝপিয়া নদীর উপর তৈরি কাঠের সেতুটি বর্তমানে বেহাল অবস্থা। বেড়েছে সাধারণ মানুষের চলাচলের ভোগান্তি।
 ঝুঁকে নিয়ে চলাচল করছে আশপাশের কয়েকটি গ্রামের লোকজন । কালিগঞ্জ সদর থেকে সরাসরি উজিরপুর যাওয়ার প্রধান সড়ক এটি। তারালী, রহিমপুর,জাফরপুর,বাথুয়াডাঙ্গা সহ কয়েকটি গ্রামের লোকজন এই সড়কটি দিয়ে চলাচল করে। তারালী ইউনিয়নের একটি বড় বাজারও ব্রিজের পাশে অবস্থিত। কয়েকটি গ্রামের লোকজনের কেনাকাটার প্রধান বাজার এটি।
 ঝপ ঝপিয়া নদীর উপর নির্মিত ব্রিজটি অকেজ হয়ে পড়ায় ক্ষণস্থায়ীভাবে নির্মাণ করা হয়এটি। ব্রিজটি নির্মাণে ধীরগতি থাকার কারণে ক্ষণস্থায়ীভাবে নির্মিত সেতুটি এলাকার মানুষের দীর্ঘদিনের প্রধান চলাচলের মাধ্যম হিসেবে পরিগণিত হচ্ছে।
            কিন্তু হঠাৎ হঠাৎ সেতুর কাঠগুলো ভেঙে যাওয়ায় দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। সেতুটির উপর দিয়ে মালামাল বহনেরও ঝুঁকি বাড়ছে দিন দিন।
 তারালী মাধ্যমিক বিদ্যালয়,তারালী বালিকা বিদ্যালয়, জাফরপুর সিদ্দিকিয়া মাদ্রাসা, কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াতের প্রধান মাধ্যম সেতুটি। সেতুটির বেহাল দসার কারণে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি হচ্ছে। স্থানীয় কয়েকটি স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠান বারবার সেতুটি মেরামত করলেও তদারকির অভাবে দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে সেতুটি।
                   যাতে নির্মানাধীন ব্রিজটির দ্রুত নির্মাণ কাজ শেষ হয় এবং এলাকার মানুষের ভোগান্তি হ্রাস পায় তার জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102