বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত, আহত তরুণী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

খাগড়াছড়ি মাটিরাঙ্গায় দুবৃর্ত্তদের গুলিতে ইউপিডিএফের প্রসিত দলের সদস্য অন্তিন ত্রিপুরা সুবি (৩৫) নিহত হয়েছে। এ ঘটনায় এক তরুণী আহত হয়েছেন।

বুধবার (১৯ মার্চ) সকালে উপজেলার তাইন্দং হেডম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুবি মায়াকুমার পাড়ার বাসনা ত্রিপুরার ছেলে। এ ঘটনায় নিহতের বোন তারাপতি আহত হয়েছেন।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা জানান, তাদের সাধারণ কর্মীদের ওপর অর্তকিতে হামলা চালালে অস্তিন ত্রিপুরা ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনার জন্য তিনি সন্তু লারমা জেএসএসকে দায়ী করেছেন।

এ বিষয়ে সন্তু লামরা দলের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ নিয়ে মাটিরাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা জানান, ঘটনাটা শুনেছি। ঘটনাস্থলটি দুর্গম এলাকা হওয়ায় এখনও নাম ঠিকানা জানা যায়নি। তবে পুলিশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102