বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

সারাদেশ শিশু আছিয়া মৃত্যুর আসামিদের শাস্তির দাবিতে কাফন মিছিল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

বোনের বাড়িতে বেড়াতে গিয়ে মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুর ঘটনায় আসামিদের দ্রুত শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে কাফন মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টায় ধর্ষণের বিরুদ্ধ নারায়ণগঞ্জ একটি সংগঠন ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘আমার বোন কবরে, ধর্ষক কেন বাইরে,’ ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগানে শিক্ষার্থীদের ব্যানারে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মিছিল বের করা হয়।

এ সময় সভায় ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, ‘দুপুরে আমাদের বোন আছিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার মৃত্যুর পর আমরা দেখলাম সাত দিনের মধ্যে বিচার শুরু হওয়ার কথা বলেছেন আমাদের আইন উপদেষ্টা। আছিয়ার মৃত্যুর পরেই সরকারের টনক নড়ায় আমরা উপহাসের সঙ্গে তাদের এই বক্তব্যকে সমর্থন করছি।

তিনি  আরও বলেন, ধর্ষণের ঘটনায় প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার প্রক্রিয়া চালু করতে হবে। কোনো অবস্থাতেই যেন ধর্ষকদের ছাড় দেওয়া না হয়।

পরে শহীদ মিনার থেকে মিছিল বের হয়ে বিবি রোড ধরে কাফন মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102