বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

সুন্দরবনের শিবসা নদী থেকে ২৫ কেজি হরিণের মাংসসহ আটক ৫

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫

সুন্দরবনের শিবসা নদীতে অভিযান চালিয়ে ২৫ কেজি হরিণের মাংসসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (১২ মার্চ) বিকেলে সুন্দরবনের শিবসা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—মো. ইমরান গাজী (২৪), আবদুর রহিম (৪৩), রোকন উজ জামান (৩৫), আবু মুসা (৩৬) এবং মো. মামুন (৩৫) সকলেই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।

কোস্টগার্ড পশ্চিম জো‌নের মি‌ডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে অভিযানের সময় একটি কাঠের বোট তল্লাশি করে ২৫ কেজি হরিণের মাংস এবং হরিণ শিকারের ৮০টি ফাঁদ সহ ৫ জন হরিণ শিকারি কে আটক করা হয়।

জব্দকৃত হরিণের মাংস, হরিণ শিকারের ফাঁদ ও কাঠের ডিঙ্গি নৌকাসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের নিকট হস্তান্তর করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102