বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

সেহরি খাওয়ার সময় বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫

যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে বাবা শরিফুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যা করেছেন ছেলে মোহাম্মদ রবিন (২২)। শনিবার (৮ মার্চ) ভোরে সেহরির সময় উপজেলার পাতিবিলা গ্রামে উত্তরপাড়া নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘাতক ছেলে পলাতক রয়েছেন।

নিহতের প্রতিবেশীরা জানান, শরিফুল ইসলাম চাষাবাদের কাজ করতেন। বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ছেলে রবিনের সঙ্গে গোলযোগ চলছিল তার। শনিবার ভোরে শরিফুল সেহরি খাওয়ার সময় তার বাবার ঘরে ঢুকে রবিন সুযোগ বুঝে ‘গাছি-দা’ দিয়ে তার বাবা শরিফুলের মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়।

এদিকে শরিফুলকে জখম করার সময় রবিনের সৎ মা অর্থাৎ শরিফুলের অপর স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করে। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় শরিফুলকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

তবে একাধিক প্রতিবেশীরা জানিয়েছেন, ঘাতক ছেলে রবিন নেশাগ্রস্ত ছিলেন। নারী ঘটিত কেলেঙ্কারির ক্ষোভে তার বাবা শরিফুলকে হত্যা করেছে। তবে এ বিষয়টি স্পষ্ট করে কেউই বলতে পারছেন না।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, নিহতের লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঘাতক ছেলে পলাতক। তাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102