বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

একই পরিবারে কোরআনের হাফেজ ৭৯ জন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

পটুয়াখালীর বাউফল ইউনিয়নের বিলবিলাস গ্রামের শাহজাহান হাওলাদারের পরিবারে ছেলে-মেয়ে, নাতি-নাতনি, নাতজামাইসহ মোট ৭৯ জন কোরআনের হাফেজ রয়েছেন। তার পরিবার এলাকার সবার কাছে হাফেজ পরিবার নামে পরিচিত।

মৃত হাজী নূর মোহাম্মদ হাওলাদারের দুই ছেলের মধ্যে ছোট ছেলে শাহজাহান হাওলাদার। ৩ বছর বয়সে মাকে হারান তিনি। ৭ বছর বয়সে বাবাকেও হারান। বাউফল সরকারি কলেজ থেকে ১৯৭১ সালে এইচএসসি পাস করেন তিনি। নিজের পৈতৃক সম্পত্তি ও মামাবাড়ির ৩ একর সম্পত্তি বিক্রি করে তিনি নির্মাণ করেছেন ১২টি মাদরাসা ও ৩টি মসজিদ।

তার ৬ ছেলে ও ৪ মেয়ে কোরআনের হাফেজ। তাদের বংশধররা এখন হাফেজ হয়ে সংখ্যাটি বাড়িয়ে চলেছেন। দুই বছর আগে তাদের পরিবারে হাফেজ ছিলেন ৬৩ জন। আর এখন ৭৯ জন। বাড়ির ছোটরাও হাঁটছেন একই পথে।

ছেলেদের বিয়ে দেন হাফেজা পাত্রী দেখে। অপর দিকে মেয়েদেরকেও বিয়ে দেন হাফেজ পাত্র দেখে। জানা গেছে, বড় ছেলে মাওলানা হাফেজ মজিবুর রহমান সৌদি আরবের জেদ্দায় থাকেন। বাকিরা দেশের বিভিন্ন এলাকায় মাদ্রাসায় শিক্ষকতা ও মসজিদের খতিবের দায়িত্ব পালনের পাশাপাশি ব্যবসা পরিচালনা করছেন। ছয় ছেলের পরিবারে ৩২ জন সন্তান ও চার মেয়ের ২৭ জন সন্তান রয়েছে। এরা সবাই হাফেজ।

কালাইয়া রাব্বানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কালাইয়া বন্দর বড় জামে মসজিদের ইমাম মাওলানা এ এস এম আব্দুল হাই বলেন, শাহজাহান হাওলাদার পরিবার এখন একটি দৃষ্টান্ত। নিজে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়েও পরিবারের সকলদের পবিত্র কোরআনে হাফেজ করেছেন তিনি। এটা বিরল।

বাউফল শাখার সাধারণ সম্পাদক হাফেজ মো. আনিছুর রহমান বলেন, এক পরিবারের সবাই হাফেজ। আমার কাছে মনে হচ্ছে শুধু দেশে না বিশ্বেও এটা বড় দৃষ্টান্ত। আমরা এই পরিবারের আরও সাফল্য কামনা করছি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102