বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

ভারতীয় খাসিয়াদের হামলায় বাংলাদেশি যুবক নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের হামলায় শাহেদ মিয়া (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ভারতে প্রবেশের পর খাসিয়াদের হামলায় তিনি নিহত হন।

নিহত শাহেদ মিয়া কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে শাহেদ মিয়া ভারতে প্রবেশ করেন। একপর্যায়ে সেখানকার স্থানীয় চোরাকারবারি খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন শাহেদ। এ সময় খাসিয়াদের হামলায় তার মৃত্যু হয়।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক গণমাধ্যমকে জানান, ভারতীয় চোরাকারবারি (খাসিয়া) কর্তৃক এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সূত্র থেকে জানার পর বিএসএফকে জানালে তারা মরদেহের একটি ছবি বিজিবিকে প্রদান করে। পরে সেটি যাচাই-বাছাই করে শাহেদের মরদেহ নিশ্চিত হওয়া যায়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102