বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ইউক্রেনকে সামরিক গোয়েন্দা তথ্য দিচ্ছে ফ্রান্স

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

সম্প্রতি ইউক্রেনের সঙ্গে সব ধরনের গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে আগামী দিনগুলোতে ইউক্রেনের জন্য পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছিল।

এই অবস্থায় ইউক্রেনের পাশে দাড়িয়েছে ফ্রান্স। দেশটি ইউক্রেনকে সামরিক গোয়েন্দা তথ্য দিচ্ছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।

সংবাদমাধ্যমটি বলছে, ফ্রান্স ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা বিভাগীয় তথ্য শেয়ার করছে বলে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু বৃহস্পতিবার জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করার পর ফ্রান্সের পক্ষ থেকে এই পদক্ষেপ নেয়া হলো।

এদিকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সাহায্যের জন্য ব্যয় ও অঙ্গীকার জোরালো করে প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করার বিষয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৃহস্পতিবার ব্রাসেলসে এক শীর্ষ সম্মেলনে সমবেত হন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সেখানে উপস্থিত ছিলেন।

এরপরই কিয়েভের সঙ্গে সামরিক গোয়েন্দা তথ্য ভাগাভাগির এই সিদ্ধান্ত নিলো ফ্রান্স।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102