বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

মাদ্রাসায় বোমা হামলায় নিহত ৮, আহত ১৩

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫

পাকিস্তানে একটি মাদ্রাসায় আত্মঘাতী বোমা হামলায় ৮ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে মাদ্রাসার প্রধান হামিদ উল হক হাক্কানিও রয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পেশোয়ার শহরের কাছে আকোরা খাট্টাক জেলার দারুল উলুম হাক্কানিয়া মাদ্রসায় এই হামলা হয়।  তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

জেলা পুলিশ কর্মকর্তা বলেন, “প্রাথমিক খবরে জানা গেছে, জুমার নামাজ আদায়ের পর লোকজন মাদ্রাসার প্রধান হামিদ উল হক হাক্কানির সঙ্গে দেখা করতে আসেন। এ সময়ই বোমা হামলাটি হয়েছে।”

পুলিশ জানায়, হাক্কানি স্থানীয় একটি ইসলামিক দলের প্রধান। তিনিই হামলাকারীর মূল লক্ষ্যবস্তু ছিলেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের এই মাদ্রাসাটির সঙ্গে তালেবানের নাম জড়িয়ে আছে।

অনেক শীর্ষ তালেবান নেতা এই মাদ্রাসায় পড়ালেখা করেছেন। হামিদ উল হক হাক্কানির বাবা সামি উল হক হাক্কানিও ২০১৮ সালে হামলায় নিহত হয়েছিলেন।

তালেবান গোষ্ঠীর প্রতিষ্ঠাতা মোল্লা ওমরকে এই মাদ্রাসায় পড়ানোয় সামি উল হাক্কানি তালেবানের জনক বলেও পরিচিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102