বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ওবায়দুল কাদেরের নির্দেশে ১৭ বছর নোয়াখালীতে ওয়াজ-মাহফিল বন্ধ ছিল।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

ওবায়দুল কাদেরের নির্দেশে ১৭ বছর নোয়াখালীতে ওয়াজ-মাহফিল বন্ধ ছিল।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে গত ১৭ বছর নোয়াখালীতে ওয়াজ-মাহফিল বন্ধ ছিল বলে অভিযোগ করেছেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল।

তিনি বলেন, কোন ওয়াজ-মাহফিল করতে গেলে তারা বাধা দিত। কোনো ভালো বক্তা আসলে সেখান থেকে পুলিশ দিয়ে ধরে নিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হতো।

গতকাল সোমবার (১৩ জানুয়ারি) রাতে নোয়াখালীর কবিরহাটের বাটইয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তর গাজিরবাগ আল হেরা নূরানী মাদরাসা ও যুব সমাজের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।

বিএনপি নেতা গোলাম মোমিত ফয়সাল বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তাদের অনৈতিক জুলুম, নির্যাতনের কারণে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ইসলামের প্রচার প্রসার আরও বেড়ে যাবে। গত ১৭ বছর মানুষ নোয়াখালীতে ওয়াজ মাহফিল করতে পারে নাই, কোরআন হাদীসের কথা বলতে পারে নাই। সমাজে আলেমগণ ওয়াজ করলে উপকৃত হয় সমাজ, রাষ্ট্রের লোকেরা।

তিনি অভিযোগ করে বলেন, ওয়াজ মাহফিল করতে গেলে ওবায়দুল কাদেরের নির্দেশে বাধা দেওয়া হতো। আওয়ামী সরকারের পতনের পর আজকে মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম চর্চা করতে পারছে। সমাজে ওয়াজ-মাহফিল বন্ধ থাকলে সমাজে অন্যায়, অত্যাচার,  ব্যভিচার বেড়ে যায়।

মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, আলোচিত ইসলামি বক্তা মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারী, মাহফিলের প্রধান আলোচক ছিলেন নবীপুর ফয়েজিয়া মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা ইয়াছিন করিম।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102