রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শরীয়তপুর সরকারি কলেজ শাখার সভাপতি সোহাগ ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে শহরের চরপালং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন।

সোহাগ ব্যাপারী শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরপালং এলাকার বাসিন্দা। ২০২১ সালে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গণ অধিকার পরিষদের শরীয়তপুর জেলা কমিটির সদস্যসচিব শাহজালাল সাজু বাদী হয়ে ৩০ ব্যক্তিকে আসামি করে গত শনিবার পালং মডেল থানায় একটি মামলা করেন। ওই মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২১ সালে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা সোহাগ ব্যাপারীর নেতৃত্বে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়।

বিষয়ে মামলার বাদী সাজু বলেন, ‘২০২১ সালের বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় মিছিলে অতর্কিত হামলা চালিয়ে আমাদের নেতা ও কর্মীদের বেশ কয়েকজনকে গুরুতর আহত করেছিল আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ওই সময় ভয়ে তাদের বিরুদ্ধে আমরা মামলা বা আইনগত পদক্ষেপ নিতে পারিনি। এখন পরিবেশ অনুকূলে থাকায় ওই ন্যক্কারজনক হামলার ঘটনায় মামলা করেছি। ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ‘গণ অধিকার পরিষদের এক নেতার মামলায় এজাহারভুক্ত আসামি সোহাগ ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102