রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

যৌথ অভিযানে অস্ত্রসহ ‘চিংড়ি পলাশ’ গ্রেপ্তার।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

যৌথ অভিযানে অস্ত্রসহ ‘চিংড়ি পলাশ’ গ্রেপ্তার।

নৌবাহিনী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মো. পলাশ তালুকদার ওরফে ‘চিংড়ি পলাশ’ এবং তার স্ত্রী পারভিন সুলতানা তিতলীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ককটেল ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

রোববার দুপুরে সোনাডাঙ্গা থানায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নৌবাহিনীর কন্টিজেন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তারিফ আবরার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে পলাশের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির উঠান থেকে ৫টি ককটেল বোমা, ২টি রামদা, ২টি চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিং জানানো হয়, পলাশের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় ৮টি হত্যা, মাদক ও অস্ত্র মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা অস্ত্রসহ গ্রেপ্তার ২ জনকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102