বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

খালেদা জিয়ার দেশে ফেরা ঘিরে নেতাকর্মীদের ভিড়ে তীব্র যানজট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরেছেন। তাকে স্বাগত জানাতে মঙ্গলবার (৬ মে) সকাল থেকেই রাজধানীর বিমানবন্দর সড়কসহ আশপাশের এলাকায় বিএনপির হাজারো নেতাকর্মী জড়ো হন। ফলে বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, খালেদা জিয়ার প্রত্যাবর্তন উপলক্ষে সকাল থেকেই দলে দলে নেতাকর্মীরা বিমানবন্দর এলাকায় ভিড় করতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে এবং যানজট ছড়িয়ে পড়ে বনানী পর্যন্ত। বিপরীত দিকে, বনানী থেকে বিমানবন্দরমুখী রাস্তায়ও যান চলাচলে বিঘ্ন ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার সোহেল রানা বলেন, “সকাল থেকেই রাস্তায় যানবাহনের চাপ অনেক বেশি। যানজট তৈরি হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।”

এর আগে ডিএমপি সম্ভাব্য যানজটের বিষয়ে সতর্ক করে বিশেষ ট্রাফিক নির্দেশনাও জারি করেছিল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102